রয়েল এনফিল্ড উদযাপন করল বাংলাদেশে প্রথম বর্ষপূর্তি, উন্মোচন Classic 350 ও Meteor 350

রয়েল এনফিল্ড উদযাপন করল বাংলাদেশে প্রথম বর্ষপূর্তি, উন্মোচন Classic 350 ও Meteor 350

অর্থ বাণিজ্য ডেস্ক

মিড-সাইজ (২৫০ সিসি–৭৫০ সিসি) মোটরসাইকেল সেগমেন্টের বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারে নতুন Classic 350 ও Meteor 350 মডেল উন্মোচন করেছে, যা দেশজুড়ে ক্রমবর্ধমান মোটরসাইকেল রাইডার কমিউনিটির প্রতি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে দৃঢ়ভাবে প্রতিফলিত করছে।

প্রতিষ্ঠানটি বিশেষ এই মাইলফলকটি স্মরণীয় করতে বাংলাদেশের জন্য একটি সীমিত সংখ্যক Classic 350 লঞ্চ করেছে। স্থানীয় ভূ-প্রকৃতি এবং আইকনিক স্থাপনার অনুপ্রেরণায় এই মডেলের রঙের নামকরণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড এবং সুন্দরবন গ্রিন। Classic 350-এর প্রতিটি ভ্যারিয়েন্টের নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও এর চিরায়ত নকশা, কারুকার্য এবং রয়েল এনফিল্ডের স্বাতন্ত্র্যপূর্ণ ডিএনএ অক্ষুণ্ণ রয়েছে।

Classic 350-এর পাশাপাশি Meteor 350 মডেলও উন্মোচন করা হয়েছে। Meteor 350 হলো ব্র্যান্ডের আধুনিক ক্রাফটেড মডেল, যা আরামদায়ক রাইডিং পজিশন, রিডিফাইন্ড পারফরম্যান্স এবং সমসাময়িক স্টাইলিংয়ের সমন্বয়ে তৈরি। এটি বাংলাদেশে চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—ফায়ার বল, স্টেলার, অ্যারোরা এবং সুপারনোভা—সাতটি আকর্ষণীয় রঙে। Meteor 350 বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা বিভিন্ন রাইডিং পরিস্থিতিতে পারফরম্যান্সের বিস্তৃত স্পেকট্রাম পছন্দ করে এবং ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে চায়।

উভয় মডেলেই রয়েছে Royal Enfield-এর নির্ভরযোগ্য J-series 350cc ইঞ্জিন, যা স্মুথ পারফরম্যান্স, রিডিফাইন্ড রাইড কোয়ালিটি এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য পরিচিত। শহুরে এলাকা বা দীর্ঘ দূরত্বের যাত্রা—দুই ক্ষেত্রেই এই মোটরসাইকেলগুলো সমানভাবে কার্যকর।

রয়েল এনফিল্ডের বিশ্বব্যাপী কৌশল সহজলভ্যতা, গুণগত মান এবং টেকসই বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। নতুন উন্মোচিত মডেলগুলো স্থানীয় ফ্যাক্টরিতে উৎপাদিত হয়ে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে, যা প্রতিষ্ঠানটির স্থানীয় উপস্থিতি ও কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েল এনফিল্ডের বাংলাদেশে অনুমোদিত পরিবেশক ইফাদ মোটরস-এর ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, “বাংলাদেশে এক বছর পূর্ণ করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাইডার ও উৎসাহীদের অভূতপূর্ব সাড়া ব্র্যান্ডকে আরো উজ্জীবিত করেছে। Classic 350-এর এ্যনিভার্সারি এডিশন এবং বিস্তৃত Meteor 350 লাইন-আপ দেশের ক্রমবর্ধমান রাইডিং কালচারকে সমৃদ্ধ করছে এবং পিউর মোটরসাইক্লিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমাদের অঙ্গীকারকে দৃঢ় করছে।”

ইফাদ মোটরস বাংলাদেশে রয়েল এনফিল্ডের একমাত্র অনুমোদিত পরিবেশক। প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদন সুবিধা, সম্প্রসারিত বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করছে। পাশাপাশি, ইফাদ রাইডারদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশের মোটরসাইকেলপ্রেমীদের একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করছে।

উন্মোচন অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন কর্পোরেট হাউস ও ব্যাংকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাইকিং কমিউনিটির সদস্য এবং রয়েল এনফিল্ড রাইডাররা উপস্থিত ছিলেন। এই নতুন মডেল উন্মোচনের মাধ্যমে রয়েল এনফিল্ড বাংলাদেশে তাদের যাত্রাকে আরও দৃঢ় করেছে এবং “পিউর মোটরসাইক্লিং” দর্শনের প্রতি অটল থেকে দেশীয় রাইডারদের আকাঙ্ক্ষা ও ঐতিহ্যকে সমর্থন করছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ