জাতীয় ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্রদল নেতৃবৃন্দ ওই সময় তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতে ফুলের তোড়া তুলে দেন।
ছাত্রদল সূত্রে জানা গেছে, এসময় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা উল্লেখ করেন যে দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া, তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন। ছাত্রদলের এই অভিনন্দন ও শুভেচ্ছা পাঠানোতে দলের সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আস্থা প্রতিফলিত হয়েছে।


