রাজনীতি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর আরামবাগ এলাকায় বসবাসকারী বৃদ্ধা রাহেলা খাতুনের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকার ও উপহার বিতরণী কার্যক্রম মঙ্গলবার (৩ মার্চ) সম্পন্ন হয়।
প্রতিনিধি দলটি রাহেলা খাতুনের বাসায় উপস্থিত হয়ে তার সার্বিক খোঁজ-খবর নেয় এবং নির্বাচনী প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রতিশ্রুতির আলোকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করে। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন এবং শাহাদত হোসেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎ এবং উপহার বিতরণী কর্মসূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজনৈতিক ও সামাজিক সংযোগ বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়। প্রসঙ্গত, নির্বাচনের কয়েকদিন আগে এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোটের মনোভাব জানতে চাইলে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার কথা জানান।
প্রতিনিধি দলের এই পদক্ষেপের মাধ্যমে দলের নেতা ও পৃষ্ঠপোষকের ব্যক্তিগত আন্তরিকতা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রচেষ্টা প্রকাশ পায়। এই ধরনের কার্যক্রম রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে নির্বাচনী এলাকায় দলীয় উপস্থিতি ও জনগণের প্রতিক্রিয়া মূল্যায়নে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


