প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতাসহ উভয় দেশের জন্য প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের ওপর মতবিনিময় হয়।

উভয় পক্ষ বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

জাতীয় শীর্ষ সংবাদ