সিএমপি একযোগে অভিযান চালিয়ে ৪১ জন ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতার

সিএমপি একযোগে অভিযান চালিয়ে ৪১ জন ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতার

আইন আদালত ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের বিভিন্ন থানায় একযোগে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চাঁদাবাজ ও জুয়াড়িসহ মোট ৪১ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নগরের সকল থানায় একযোগে পরিচালিত অভিযানে কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও ও কর্ণফুলী এলাকা থেকে মোট ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এছাড়া দেশি ও বিদেশি গুলি, পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় গ্রেফতারকৃতদের মধ্যে জুয়াড়ি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের রয়েছে।

সিএমপি সূত্রে জানানো হয়, অভিযানকালে কোনো বড় ধরনের সংঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও কিছু অপরাধী আগাম তথ্য পাওয়ার কারণে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তথাপি পুলিশ অভিযানকে সফল হিসেবে মূল্যায়ন করছে।

পুলিশ আরও জানায়, জেলার স্থায়ী নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন আদালত শীর্ষ সংবাদ