সোনিয়া গান্ধীকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোনিয়া গান্ধীকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থতার কারণে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব হওয়ার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত সরকারি বুলেটিন এখনও প্রকাশ করা হয়নি।

সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং পূর্ববর্তী অনুরূপ শারীরিক সমস্যার কারণে একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেয়া হচ্ছে।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য আশা প্রকাশ করেছেন। এর পাশাপাশি, রাজনৈতিক কার্যক্রম ও দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাময়িকভাবে প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সোনিয়া গান্ধীর এই হাসপাতালে ভর্তি হওয়া ভারতের রাজনৈতিক ও সামাজিক মহলে সর্তকতার সঙ্গে মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বয়সজনিত কারণে শারীরিক জটিলতা থাকার সম্ভাবনা থাকায় নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ