রক্তস্নাত স্বাধীনতা দিবস আজ

রক্তস্নাত স্বাধীনতা দিবস আজ

জাতীয় ডেস্ক

অনেক রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিবস আজ।জাতি অত্যান্ত শ্রদ্ধার সাথে আজ ৫৫ তম স্বাধীনতা বার্ষিকী পালন করছে। ২৫ শে মার্চের রাত্রে পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতির উপর জঘন্যতম হত্যাকাণ্ডের পর স্বাধীনতা অবধারিত হয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেডিওতে স্বাধীনতা ঘোষণার পর স্বাধীনতা ত্বরান্বিত হয়। মুক্তিকামী জনতা যার যা আছে তাই নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে বুদ্ধিজীবী মানুষ পর্যন্ত সবারই তখন একটি আকাঙ্ক্ষা অন্তরে লালন করতে থাকে তাহলো স্বাধীনতা। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে ছিনিয়া আনি আমরা মহান স্বাধীনতা। ৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা ও বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা জাতি হিসেবে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য। দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যাতে বিনষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

লেখকঃ রুমি চৌধুরী

জাতীয় শীর্ষ সংবাদ