সোনার ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা, সর্বোচ্চ দর ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

সোনার ভরিতে বাড়ল ৪,৩৭৪ টাকা, সর্বোচ্চ দর ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

অর্থ ও বাণিজ্য ডেস্ক

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম সংশোধন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দর বহাল থাকবে।

এর আগে গত শুক্রবার সকালে সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সোনার দামে এই বড় উল্লম্ফন ঘটলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ