রাজনীতি ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে (বীর বিক্রম) মনোনীত করেছে বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। আজ রবিবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অলি আহমদের প্রার্থিতা সার্বজনীনভাবে প্রকাশ করেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী এই নির্বাচনে বিরোধী ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অলি আহমদকে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে নিয়ে এসেছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে


