রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ডেস্ক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরের প্রথম দিন আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা করেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর রাষ্ট্রপতি সরাসরি জেলা সার্কিট হাউসে পৌঁছাবেন। সেখানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন।
দুপুরে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন আগামী কাল সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির এই সফর ও অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে গত ৫ সেপ্টেম্বর থেকে এলাকায় পূর্ণাঙ্গ ও তিনস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
জাতীয় শীর্ষ সংবাদ