সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতের মধ্যেই এবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। আহত হয়েছেন আরও ১৬ জন। হামলার সময় প্রাসাদ চত্বরে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিনদানি। তবে তিনি ও অন্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

