আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। তিনি কাদিয়ানি সম্প্রদায়ের মতাদর্শের বিরোধিতা করে এ বিষয়ে মুসলমানদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং নিজেদের ধর্মীয় বিশ্বাসের পক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, আকিদায়ে খতমে নবুওয়ত রক্ষা এবং কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় খতমে নবুওয়তের দাওয়াত ও বার্তা পৌঁছে দিতে কাজ চলছে। ঈমান ও আকিদা সুরক্ষার এ কার্যক্রমকে আরও জোরদার করতে মহানগরীর সব পর্যায়ের নেতাকর্মীকে সজাগ ও সক্রিয় থাকতে হবে।
ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সালাহউদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা জুবায়ের আহমাদ, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামসুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা ফখরুল আমীন, মাওলানা রায়হান ফারহাত, মাওলানা মুয়াজ্জম হুসাইন, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম কালামী, মাওলানা মাসউদুর রহমান, মাস্টার শরিফুল ইসলাম, হাফেজ আবু বকর, মাওলানা ইয়ামিন আজমী, মাওলানা মোবারক হুসাইন শামীম, মাওলানা আ.শ.ম. আল আমীন, মাওলানা আ. কুদ্দুস, খাতীব আ. সালাম, মাওলানা ইরফান বিন রফীক ও মাওলানা ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

