প্রতিমন্ত্রী বলেন, হেলিকপ্টারের শব্দে বনের প্রাণপ্রকৃতির ক্ষতি এড়াতে কোথাও অবতরণ করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
হেলিকপ্টারে করে সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে বনের প্রাণপ্রকৃতির ক্ষতি এড়াতে তার হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও নামেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট ও ত্রিকোণ আইল্যান্ডের আশপাশ দিয়ে উড়ে যায়। পরে হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, হেলিকপ্টারের শব্দ বনের প্রাণী ও পরিবেশের জন্য ভালো নয়। এ কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও নামেনি।
সুন্দরবন ঘুরে দেখার পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় যান তিনি।
বিকালে প্রধানমন্ত্রী মোংলা আন্তর্জাতিক সমুদ্রবন্দর ও এর জেটি পরিদর্শন করেন। এরপর মোংলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা ঘুরে দেখেন তিনি।
মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র
সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে
তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ
আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

