সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক

সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সাইবার হামলার হুমকির মুখে নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট অফলাইন বা সাময়িকভাবে বন্ধ করে রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওয়েবসাইটটিতে সাধারণ ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেননি।

জরুরি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই অফিশিয়াল ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়