ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—নাটোরের রেজাউল করিম(৪২), রাজশাহীর সোহেল রানা(৩৩) ও গোপালগঞ্জের নাজমুস সাদ(৩৩)।
রোববার (৮ নভেম্বর) বিষয়টি দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন।
তিনি বলেন, 'আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে, সংঘবদ্ধভাবে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, মৈত্রী হলের সামনে এবং ফজলুল হক হলের মাঝখানের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে ককটেল গুলো বিস্ফোরিত হয়।'
তিনি জানান, একজনকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করে প্রক্টরিয়াল টিম শাহবাগ থানায় সোপর্দ করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ-গুলশান বলেন, 'মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।'
পরে আরও দুইজনসহ মোট তিনজনকে আটক করে পুলিশ।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

