সরকারপ্রধানের পাশে বসেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নোয়াখালীর স্বর্ণদ্বীপে এটিভি চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে চালকের আসনে বসে তিনি ৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে সরকারপ্রধানের উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) সেনা যান চালিয়ে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীর পাশের আসনের ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।”
ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা কাদামাটির পথে ধীরগতিতে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
উপপ্রেস সচিব রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন।”
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমান বাহিনী বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’ অংশ নিয়েছে।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

