রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আজ (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।বিস্তারিত


