প্রশাসন ডেস্ক
সরকার মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্যান্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপ অনুযায়ী বেতন পাবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং এটি প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে চলবে, যেটি আগে ঘটে। এছাড়া, নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সরকার এ পদে নিয়োগ প্রদানের প্রক্রিয়া জনস্বার্থে সম্পন্ন হয়েছে।


