ভেজাল ছাড়া খাদ্য নেই

ভেজাল ছাড়া খাদ্য নেই

ফলমূল, শাকসবজি, মাছ-মাংস থেকে শুরু করে শিশুখাদ্য, মুক্ত নয় কিছুই। সবখানেই মিলছে ভেজাল। যেন ভেজাল ছাড়া খাদ্য নেই। প্রতিদিনের খাবারের তালিকায় একটাই বাস্তবতা-ভেজাল। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যে মেশানো বিভিন্ন রাসায়নিক ও ভারী ধাতু মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ। কারণ তাদের শরীর ক্ষতিকর উপাদানের প্রতিক্রিয়া প্রতিরোধে দুর্বল। অনেক ক্ষেত্রে এসব খাবার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য না করায় বাড়াচ্ছে মৃত্যুঝুঁকিও।

দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। অথচ তাদের তথ্যই বলছে, বাজারে ভেজালের মাত্রা উদ্বেগজনক। জুলাই-এপ্রিল ১০ মাসে ১ হাজার ৭৫৬টি খাদ্যনমুনা পরীক্ষা করে বিভিন্ন পণ্যে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোসালফাইট ও সারফেস অ্যাকটিভের মতো রাসায়নিক ও ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে; যার অনেকটিই খাদ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভেজাল হিসেবে গণ্য। আচার, সস, চিপস, মুড়ি, ফলের রস, বাচ্চাদের জুস, চানাচুর, মরিচ-হলুদের গুঁড়া, ঘি, পাউডার দুধ, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা, মধুসহ নানান পণ্যে এসব অনিয়ম ধরা পড়ে। পরীক্ষিত চিপসের ৬৫ শতাংশে অ্যাক্রিলামাইড পাওয়া গেছে, যা ভাজা বা পোড়ানোর ফলে তৈরি হওয়া একটি ক্ষতিকর রাসায়নিক।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ