অনলানই ডেস্ক
বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সেই ধাবারাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শহরটির বায়ুমান স্কোর ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে।
আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, এর বায়ুমান স্কোর ১৩৯। একই সময়ে স্কোর ১২৭ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১১১। এ ছাড়া স্কোর ১১০ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি


