মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে মালয়েশিয়া শাখা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে সভায় বক্তারা মরহুম রাষ্ট্রপতির রাজনৈতিক দর্শন, কর্মজীবন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

মালয়েশিয়া শাখা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বাংলাদেশের উন্নয়ন ও আধুনিকায়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন প্রবাসে দলের কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ ও ফজলুল করিম সোহরাব, যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, পিএইচডি স্কলার প্রফেসর সাফিউর রহমান, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল এবং ছাত্রদল নেতা আদিব আনজুম। বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে প্রবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান।

সভায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বুকিট বিন্তাং বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোটারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাস নেতা ইমতিয়াজ এবং যুব নেতা বাবু সরকার ও মাঝি মিরাজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন। বক্তারা দূরপ্রবাসে এ ধরনের রাজনৈতিক ও স্মরণ সভার আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশের রাজনীতির প্রতি তাদের সম্পৃক্ততা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ