বিশ্ব পরিবেশ দিবসে ঘিওরে বৃক্ষবান্ধব এর বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ আমাদের অস্তিত্ব

বিশ্ব পরিবেশ দিবসে ঘিওরে বৃক্ষবান্ধব এর বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ আমাদের অস্তিত্ব

স্টাফ রিপোর্টার: মো. জাহাঙ্গীর আলম (সেন্টু)

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃক্ষবান্ধব’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বৃক্ষবান্ধবের প্রতিষ্ঠাতা আকাশচন্দ্র শীল
সুপ্রভাত মন্ডল মুরসালিন সাদাত দ্বিপ মালাকার দিবাকর মন্ডল
আবু তালিব পিয়াল রাহুল সাহা মোঃ ইমন সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন প্রফেসর মোহাম্মদ অলিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের সবচেয়ে বড় বন্ধু।
সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন,পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের একার দায়িত্ব নয় এটি সকল নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে, যাতে তারা সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন, খাদ্য ও প্রাকৃতিক ভারসাম্যের প্রধান উৎস।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ বিষয়ক কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
পরিবেশবান্ধব ও উৎসবমুখর এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শীর্ষ সংবাদ সারাদেশ