রাজনীতি ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের নামে অননুমোদিত ও ভুয়া কমিটি গঠন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সতর্কবার্তা জারি করা হয়েছে। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য কোনো স্তরে এ ধরনের কোনো কমিটির অস্তিত্ব নেই।
সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বেশ কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও তা প্রচারের বিষয়টি দায়িত্বশীলদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে মূল সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ এবং অনলাইন কমিউনিটি তৈরি করে সক্রিয় রাখা হয়েছে, যা মূল দলের নীতি ও আদর্শের পরিপন্থী।
মিডিয়া সেলের কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়েছে, সারা দেশে জেলা, উপজেলা বা মহানগর পর্যায়ে মিডিয়া সেলের কোনো শাখা বা আঞ্চলিক কমিটি গঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত বা এক্তিয়ার নেই। যারা বর্তমানে নিজেদের এই সেলের অনুমোদিত প্রতিনিধি বা কমিটির সদস্য হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে মূল সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যারা এই অননুমোদিত ও ভুয়া কমিটি গঠন, প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি


