সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই না দেওয়ার জরুরি সতর্কতা

সৌদি প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর ও টিপসই না দেওয়ার জরুরি সতর্কতা

প্রবাস ডেস্ক

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য প্রবাসীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার জেদ্দা দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসতর্কতাবশত সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার মাধ্যমে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র প্রস্তুত, অবৈধ লেনদেনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর ফলে সংশ্লিষ্ট প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য কঠিন আইনি শাস্তির সম্মুখীন হতে পারেন।

এই পরিস্থিতি এড়াতে যেকোনো লিখিত কাগজপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে, যাচাই করে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সব প্রবাসী বাংলাদেশিকে কঠোর নির্দেশ দিয়েছে দূতাবাস।

খেলাধূলা শীর্ষ সংবাদ