ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

রাজনীতি ও কূটনীতি ডেস্ক

জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। ২৫ জুন সকালে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি নিরসন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করে দেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনায় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

রাজনীতি শীর্ষ সংবাদ