ব্যাংক খাতের ৪৩ শতাংশ আমানতই কোটিপতিদের।
অর্থ বাণিজ্য

ব্যাংক খাতের ৪৩ শতাংশ আমানতই কোটিপতিদের।

নিজস্ব প্রতিবেদক দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২২ সালের শেষ তিন মাসে সাড়ে তিন হাজারের মতো কোটিপতির হিসাব বেড়েছে। আর গত এক বছরে বেড়েছে প্রায় ৮ হাজার। সবমিলে গত…

মূল্যস্ফীতিতে সঞ্চয় কমছে গ্রামীণ জনগোষ্ঠীর তিন মাসে ব্যাংকগুলোর গ্রামীণ আমানত কমেছে ৪,২৯৪ কোটি টাকা
অর্থ বাণিজ্য সারাদেশ

মূল্যস্ফীতিতে সঞ্চয় কমছে গ্রামীণ জনগোষ্ঠীর তিন মাসে ব্যাংকগুলোর গ্রামীণ আমানত কমেছে ৪,২৯৪ কোটি টাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রেকর্ড মূল্যস্ফীতি পার করছে বাংলাদেশ। দৈনন্দিন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকে থাকা সঞ্চয়ও ভেঙে ফেলতে হচ্ছে। এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ব্যাংক আমানতে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশের ব্যাংক খাতে শ্লথ হয়ে এসেছে আমানতের প্রবৃদ্ধি। বিশেষ করে শহরাঞ্চলের তুলনায় গ্রামে ব্যাংকের আমানত কমছে সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দেশের ব্যাংক খাতে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট আমানত ছিল ১৫ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৬৬৭ কোটি টাকা ছিল গ্রামীণ আমানত, কিন্তু ডিসেম্বরে এসে এর পরিমাণ ৩ লাখ ৩৭ হাজার ৩৭৩ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোর গ্রামীণ আমানত কমে গেছে ৪ হাজার ২৯৪ কোটি টাকা। গতকাল প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিকসে এ তথ্য তুলে ধরা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি খারাপ না হলে দেশের ব্যাংক খাতে আমানত সবসময়ই প্রবৃদ্ধির ধারায় থাকে। আবার অর্থনীতি ঘুরে দাঁড়ালেও ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি বাড়তে থাকে। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। গ্রামে ব্যাংকের আমানত না বেড়ে উল্টো কমে যাওয়ার ঘটনা নজিরবিহীন। গ্রামাঞ্চল থেকে ব্যাংকের আমানত সংগ্রহের প্রধান উত্স হিসেবে বিবেচিত হচ্ছে এজেন্ট ব্যাংকিং। বিশেষ ধরনের এ সেবা চালুর পর থেকেই প্রবৃদ্ধির ধারায় ছিল গ্রামীণ আমানত। কিন্তু গত বছরের শেষ তিন মাসে এজেন্ট ব্যাংকিংয়ের আমানত স্থিতি ৫০৫ কোটি টাকা কমে গেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে এজেন্টদের মাধ্যমে ৩০ হাজার ৬৬৩ কোটি টাকা ব্যাংকের আমানত সংগ্রহ হয়। ডিসেম্বর শেষে সেটি ৩০ হাজার ১৫৭ কোটি টাকায় নেমে আসে। এজেন্ট ব্যাংকিং আমানতের ৭৯ শতাংশই গ্রামাঞ্চলের।বিস্তারিত    

আমানত এবং ঋণের ভারসাম্য রক্ষা ঋণশৃঙ্খলা নেই ১৭ ব্যাংকে
অর্থ বাণিজ্য

আমানত এবং ঋণের ভারসাম্য রক্ষা ঋণশৃঙ্খলা নেই ১৭ ব্যাংকে

আমানত এবং ঋণের যে ভারসাম্যপূর্ণ শৃঙ্খলা থাকা দরকার, সেটা ভেঙে গেছে ১৭ ব্যাংকে। আগ্রাসী ঋণ দিয়েছে প্রচলিত ধারা ও শরিয়াহভিত্তিক এসব ব্যাংক। এতে লঙ্ঘিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমা। এ কারণে চরম তারল্য সংকটে…

১৬৭ বছরের পুরনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস
অর্থ বাণিজ্য আন্তর্জাতিক

১৬৭ বছরের পুরনো সুইস ব্যাংকটি কিনে নিচ্ছে ইউবিএস

আমেরিকার দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে আসে বিশ্বের অন্যতম বৃহৎ ও ১৬৭ বছরের পুরনো ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় এবার ব্যাংকটি কিনে নিতে সম্মত হয়েছে দেশটির আরেক ব্যাংক ইউবিএস।…

৫১ হাজার আমানতকারী হারাল আর্থিক প্রতিষ্ঠান
অর্থ বাণিজ্য

৫১ হাজার আমানতকারী হারাল আর্থিক প্রতিষ্ঠান

টানা এক বছর কমার পর ২০২২ সালের শেষ তিন মাসে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে (এনবিএফআই) সার্বিক আমানত পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আমানত বৃদ্ধির এই স্বস্তির খবরের মধ্যেও বড় দুঃসংবাদ হলো- একই সময়ে এ খাতে…