তিন মাসে খেলাপি দ্বিগুণ অনিয়মের ঋণে খেলাপির শীর্ষে এখন জনতা ব্যাংক গত জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৩০ শতাংশই খেলাপি হয়ে গেছে। প্রভাবশালী তিন গ্রাহকের কাছে ৪০ হাজার কোটি টাকার ঋণ।
রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক একসময় দেশের ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। উদ্যোক্তাদেরও অর্থায়নের প্রধান উৎস ছিল ব্যাংকটি। জনতা ব্যাংকের অর্থায়নে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেশের অনেক শিল্পোদ্যোক্তা। সেই ব্যাংকটি এখন দেশের খেলাপি ঋণে শীর্ষ ব্যাংক।…






