ব্যবসায়ী সংগঠনে ভোট ‘উধাও’, বছরের পর বছর নেতৃত্বে সরকার–ঘনিষ্ঠরা অধিকাংশ জেলা কিংবা পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন সরকার–ঘনিষ্ঠ কিংবা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পদধারী ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সংগঠনের নেতা নির্বাচনে ভোট প্রায় ‘নাই’ হয়ে গেছে। জেলা পর্যায়ের ব্যবসায়ীদের সংগঠন জেলা চেম্বারগুলোর অধিকাংশের কমিটি হয়েছে ভোটাভুটি ছাড়া। পণ্যভিত্তিক সংগঠনগুলোতেও সমঝোতার মাধ্যমে কমিটি হচ্ছে। শুধু তা-ই নয়, অধিকাংশ জেলা ও পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনে…






