রিজার্ভ চুরির জন্য বাংলাদেশকে কেন বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা নিয়ে হলিউডে মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্র। সেখানে আছে নানা বিশ্লেষণ ও নতুন তথ্য।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি। দিনটি ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বাংলাদেশ ব্যাংক বন্ধ হলেও অল্প কয়েকজন কিছু সময়ের জন্য আসেন। এ রকমই একজন জুবায়ের বিন হুদা। এসে দেখলেন প্রিন্টার কাজ করছে না। কারিগরি সমস্যা মনে…






