আয় খেয়ে ফেলছে উচ্চ মূল্যস্ফীতি বিশ্বের বিভিন্ন দেশ কমাতে পারছে মূল্যস্ফীতি; কিন্তু বাংলাদেশে কমছে না। এ অবস্থায় নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোই হবে প্রধান চ্যালেঞ্জ।
পাকিস্তান, শ্রীলঙ্কা বা আর্জেন্টিনার মতো এখনো গভীর সংকটে থাকা কিছু দেশ ছাড়া অন্যরা মূল্যস্ফীতি কমাতে পারছে। ভারতে মূল্যস্ফীতি এখন ৫ শতাংশের নিচে, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি কমছে যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশগুলোতেও।…






