চার ধরনের ঝড় ও ঝুঁকির মধ্যে রয়েছে দেশের অর্থনীতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট প্রস্তাব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছে, দেশে এখন একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মোট আয়ের ৬০ শতাংশই খাবারের পেছনে খরচ করতে হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, দেশের অর্থনীতিতে এখন চার ধরনের ঝড় ও ঝুঁকি আছে। এগুলো হচ্ছে বহির্বিশ্বের সমস্যা থেকে অভ্যন্তরীণ সমস্যা আরও ঘনীভূত হয়েছে; সামষ্টিক অর্থনৈতিক সমস্যাগুলো এখন ব্যক্তিপর্যায়ে চলে এসেছে;…






