ইউক্রেন-রাশিয়া যুদ্ধ  খাদ্যপণ্যের বাড়তি দাম পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে
অর্থ বাণিজ্য আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ খাদ্যপণ্যের বাড়তি দাম পুষ্টি ঘাটতি বাড়াচ্ছে

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বৈশ্বিক খাদ্য, জ্বালানি ও সারের দামে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। রাশিয়ার ওপর বিভিন্ন দেশের বাণিজ্যে নিষেধাজ্ঞা এ পরিস্থিতিকে আরো জটিল করেছে। ফলে উন্নয়নশীল দেশগুলোয় অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্যনিরাপত্তা ও দারিদ্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন এসব দেশের উন্নয়ন সহযোগীরা। এ অবস্থায় বাংলাদেশেও খাদ্যনিরাপত্তা ও পুষ্টিকর খাদ্যের সমতা নষ্টের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গ্রামীণ গৃহস্থালিগুলো খাদ্যের জন্য তাদের খরচ কমিয়ে ফেলছে। এতে বৈচিত্র্যপূর্ণ পুষ্টিকর খাদ্য জোগানের ক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে। ‘বাংলাদেশ: ইমপ্যাক্টস অব দি ইউক্রেন অ্যান্ড গ্লোবাল ক্রাইসিস অন পভার্টি অ্যান্ড ফুড সিকিউরিটি’ শিরোনামের ওই গবেষণায় বৈশ্বিক খাদ্য, তেল ও সারের দামের ভারসাম্যহীনতা তুলে ধরা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে শস্য উৎপাদন, শহুরে ও গ্রামীণ পরিবারগুলোর মধ্যে পুষ্টিকর খাদ্যের সম্ভাব্য সংকটের কথা বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিকভাবে শস্য ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের শহর ও গ্রামের পরিবারগুলোর দৈনন্দিন খাদ্য জোগানে টান পড়েছে উল্লেখ করে গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশে দারিদ্র্যের হার ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। মূলত খাদ্য, জ্বালানি ও সারের বৈশ্বিক দামের ভারসাম্যহীনতার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।বিস্তারিত

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার
অর্থ বাণিজ্য জাতীয়

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার কিছুটা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে। এবারের কোরবানির লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে…

ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলা
অর্থ বাণিজ্য

ঈদের আগে শুক্র ও শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামী শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা বলা হয়, আসন্ন ঈদুল…

ঈদ উপলক্ষে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট
অর্থ বাণিজ্য

ঈদ উপলক্ষে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

রোজার ঈদের মতোই কোরবানি ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (২৯ জুন) থেকে পাওয়া যাবে নতুন এসব নোট।…

একনেকে ২,২১৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
অর্থ বাণিজ্য জাতীয়

একনেকে ২,২১৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি…