লাইট ইঞ্জিনিয়ারিংকে ২০২০ সালের বর্ষপণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং (হাল্কা প্রকৌশল) পণ্যকে ২০২০ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমাদের রপ্তানি নীতি অনুযায়ী পণ্যভিত্তিক রপ্তানি বৃদ্ধির জন্য আমরা ২০২০ সালের…

এপ্রিল থেকে এক অঙ্কের সুদ বাস্তবায়নে সরকার কঠোর হবে : অর্থমন্ত্রী

এপ্রিল থেকে এক অঙ্কের সুদ বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমানতের সুদ হারের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে পার্থক্য থাকবে। সরকারি ব্যাংকে আমানতের সুদ হার…

বাণিজ্য মেলা শুরু বুধবার, প্রবেশ মূল্য ৪০ টাকা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিএফ) আগামীকাল ১ জানুয়ারি (বুধবার) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপি এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে।…

যেসব পণ্য কিনতে নিষেধ করল বিএসটিআই পণ্যের মান খারাপ হওয়ায় ১৩ কোম্পানির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই

পণ্যের মান খারাপ হওয়ায় ১৩ কোম্পানির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল করেছে বিএসটিআই। এসব পণ্য ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যে সব…

৩০০ কোটি টাকা নিয়ে ‘লাপাত্তা’ এরশাদ আলী, অনুসন্ধান করছে দুদক

রিকশাচালক থেকে ব্যবসায়ী বনে যাওয়া এরশাদ আলী চার ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছেন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক ছয় শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি…