মোবাইল ইন্টারনেট গতির তালিকায় শেষের দিক থেকে তৃতীয় বাংলাদেশ
আন্তর্জাতিক তথ্য প্রুযুক্তি

মোবাইল ইন্টারনেট গতির তালিকায় শেষের দিক থেকে তৃতীয় বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের গড় গতির তালিকায় থাকা দেশগুলোর মধ্যে শেষ দিক থেকে তৃতীয় হয়েছে বাংলাদেশ। চলতি বছরের মে মাসের তুলনায় জুনে আগের অবস্থান থেকে ২ ধাপ পিছিয়ে ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে ১৩৫তম অবস্থানে আছে। বিশ্বের…

চীন-হংকং প্রশাসনের মধ্যে এক ধরনের  ডিজিটাল‘স্নায়ু যুদ্ধ’ শুরু হচ্ছে।
আন্তর্জাতিক তথ্য প্রুযুক্তি

চীন-হংকং প্রশাসনের মধ্যে এক ধরনের ডিজিটাল‘স্নায়ু যুদ্ধ’ শুরু হচ্ছে।

চীনের অধীনে স্বায়ত্ত্বশাসনে থাকা হংকং চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের  বিরুদ্ধে কড়া আইন কার্যকর করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করতে পারবে না। এর মাধ্যমে ডিজিটাল…

আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত
আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত

আফগানিস্তানের ১৩ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ইরিব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার,…

বিধিনিষেধ বাড়িয়েছে থাইল্যান্ড
আন্তর্জাতিক স্বাস্থ্য

বিধিনিষেধ বাড়িয়েছে থাইল্যান্ড

রাজধানীর পার্কগুলো আগেই বন্ধ করেছে থাইল্যান্ড। এবার অবশিষ্ট পাবলিক স্পেসগুলোও বন্ধ করে দিল দেশটি। নতুন করে কভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছে থাই সরকার। সব মিলিয়ে ব্যাংকক এখন সম্পূর্ণ লকডাউন হওয়ার পথে। ব্যাংককের রাস্তায় কভিড-১৯ রোগীদের মৃত অবস্থায় পাওয়ার পর থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা অসুস্থদের হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে ১৪ হাজার ৫৭৫ জন্য নতুন করে কভিডে আক্রান্ত এবং ১১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। এপ্রিলে বেশ কয়েকটি অনুষ্ঠান এবং সরকারি ছুটির পর এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে গত বছর দেশটিতে কভিডে সংক্রমিত হয়ে ৩ হাজার ৮১১ জন মারা গিয়েছিল। নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ধীর টিকাদান কার্যক্রমের জন্য থাই সরকার জনসাধারণের ক্ষোভের মুখে পড়েছে। হাসপাতালে জায়গা না হওয়ায় চিকিৎসার জন্য রাস্তায় ও বাড়িতে অপেক্ষা করার খবর প্রকাশের পর প্রায়ুথ চ্যান-ওচার সরকারের কঠোর সমালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী একটি বৈঠকে বলেন, সবচেয়ে বড় কথা হলো বাড়িতে ও রাস্তায় অপেক্ষা করা কভিডে আক্রান্তদের সংখ্যা আমরা কীভাবে কমাতে পারি তা ভাফবতে হবে। থাইল্যান্ড কভিড-১৯ ব্যাংকক