বস্তির শিশুদের ৮৬ শতাংশ খাবারে ক্ষতিকর জীবাণু

বস্তির শিশুদের অপুষ্টির প্রধান কারণ দূষিত পানি ও ক্ষতিকর জীবাণুযুক্ত খাদ্য। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় দেখা গেছে, বস্তির শিশুরা নিয়মিত যে খাবার খায়, তার ৮৬ শতাংশে বহু ধরনের ক্ষতিকর ছত্রাক থাকে।…

বাংলাদেশকে রুট ধরে বন্য প্রাণী পাচার, হোতারা ধরাছোঁয়ার বাইরে

বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে বিদেশ থেকে বন্য প্রাণী পাচার হয়ে আসার ঘটনা ঘটেই চলেছে। আকাশপথে এসে সড়কপথে প্রাণীগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সেখান থেকে চলে যাচ্ছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুরের মতো দেশে।…

রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাসের…

রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তিন হোটেলে তালা ঝুলিয়েছেন স্থানীয়রা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনটি আবাসিক হোটেলে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুরের পর ওই এলাকায় প্রতিবাদ সমাবেশও হয়। তালা ঝুলিয়ে দেওয়া…

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক সপ্তাহের মধ্যেই এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে পেছন থেকে ধাক্কা দিল বেপরোয়া বাস। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে রাজধানীর হৃদরোগ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেওয়া যাত্রীবাহী বাসটি…