‘ডাক টাকা’র উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়

ব্যাংকিং খাতের বাইরে থাকা তিন কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক লেনদেনের ডিজিটাল সেবা দেওয়ার জন্য ‘ডাক টাকা’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ব্যাংকিং খাতের বাইরে থাকা মানুষকে আগামী এক…

বান্দরবানে অরুণ সারকী টাউন হলের উদ্বোধন

বান্দরবান পার্বত্য জেলা সদরে প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী অরুণ সারকীর স্মৃতি রক্ষার্থে আজ ‘অরুণ সারকী টাউন হল’ উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে নতুন এই টাউন হলের উদ্বোধন করেন।…

সুলতানা জুট মিলস্ লিঃ টেক-ব্যাক করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সুলতানা জুট মিলস্্ লিঃ পুনঃগ্রহণ (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়, গত ৩০.১১.১৯৮২ তারিখে শিল্পনীতির শর্তসমূহ প্রতিপালন করে সরকার উক্ত কোম্পানির সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি এবং সরকার, বিজেএমসি ও…

বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট আগামী সপ্তাহে — আইনমন্ত্রী

অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলা বিধির গেজেট আগামী সপ্তাহের প্রথম দিকে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শৃঙ্খলা বিধির খসড়াটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে…

আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ —মায়া চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ৭১ এর অনুপ্রেরণায় এ যুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।…