কোরবানির পশুর হাট এবারও ক্রেতাদের নজর অনলাইনে করোনা শুরু হলে অনলাইনে কোরবানির পশু বিক্রি জনপ্রিয় হয়। সবচেয়ে বেশি বিক্রি ২০২১ সালে।
কোরবানির আগে অনেকের পক্ষেই হাটে গিয়ে পশু পছন্দ, দরদাম, কিনে বাসায় নিয়ে আসা কঠিন হয়ে পড়ে। তাই অনেকেই অনলাইনে পশুর খোঁজ করেন। রাজধানীর মিরপুরের বাসিন্দা আসকার ইবনে ফিরোজও এমন একজন। ঈদুল আজহার আগে হাটে গিয়ে…






