ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বিএনপি না এলেও ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য দেখানো যাবে।
বিএনপি দলগতভাবে ভোটে থাকছে না—এটা ধরে নিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছক সাজাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নির্বাচনী কৌশলের মূলে রয়েছে, যত বেশি সম্ভব ভোটারের উপস্থিতি নিশ্চিত করা। ভোট পড়ার হার বাড়াতে পারলে দেশে-বিদেশে নির্বাচন…






