মন্ত্রী–সংসদ সদস্যদের সঙ্গে বিরোধ তৃণমূলের, দুশ্চিন্তা আওয়ামী লীগে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে সর্বশেষ ছয়টি জরিপ বিশ্লেষণ করছে আওয়ামী লীগ। ১০০-এর বেশি দলীয় মন্ত্রী-সংসদ সদস্য মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন, এমন আলোচনা রয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সঙ্গে তৃণমূলের বিরোধ প্রকট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ভেতরে কোন্দল মিটিয়ে ঐক্য প্রতিষ্ঠার বিষয়কে বড় কঠিন কাজ হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকেরা। নতুবা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পর…






