দেশে করোনায় ২৪ ঘন্টায়  ২১ জনের মৃত্যু
সারাদেশ স্বাস্থ্য

দেশে করোনায় ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। গত ৪ মাসের মধ্যে দীর্ঘদিন পর করোনায় দ্বিতীয় দিনের মতো হাজারের নিচে রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের ২১ জনের মৃত্যু…

হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হলো সোনারগাঁও ফুট ওভারব্রিজ
সারাদেশ

হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হলো সোনারগাঁও ফুট ওভারব্রিজ

এস এম জহিরুল ইসলাম: নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা মোগড়াপাড়ার প্রধান সড়কে জনগণের পারাপারের জন্য নির্মিত ফুট ওভারব্রিজটি নির্মাণের প্রথম থেকেই ফুটপাতের ব্যবসায়ী ও নানারকম ব্যবসায়ীদের দ্বারা দখলে ছিল। এটি মানুষ চলাচলের জন্য নির্মিত হলেও দখলদারিত্বের…

শাহজাদপুরে সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত ২০
সারাদেশ

শাহজাদপুরে সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত ২০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচরকৈজুরি গ্রামে দু পক্ষের হামলা সংঘর্ষে ১ জন নিহত ও ২০জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে। নিহত গোঞ্জের আলী খাঁ (৬০) পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খাঁর ছেলে। সংঘর্ষে আহতরা  হলেন-মামুন(২২), শফিকুল(৩৫), আইয়ুব আলী (৪৫), রেবা খাতুন (৪০), রঞ্জিতা (১৮), ছবি খাতুন (৫০), আমেনা খাতুন (৫৫), আনোয়ারা (৬৫), নাসিমা খাতুন (৩৫), আবু বক্কার (১৩), ইয়ামিন (২০), চম্পা (৩৫), আয়শা (৩৫), উর্মি (২০), কালু (২৪), সাইফুল (৩০), মনি (২৬), কামাল (১৭), রেজিনা (৪০) ও আমিরুল(২২)। এলাকাবাসী জানায়, প্রায় ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারী,পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, হাসুয়া, রামদা, ঢাল, সর্কি নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ঝাপিয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ৬টি বাড়িঘর ভাঙচুর ও ধান, চাল, গরু, ছাগল ও আসবাবপত্র লুটপাট করা হয়। এ হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালা ও হাতুড়ির আঘাতে কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের গোঞ্জের আলী খাঁ ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকের ফালা ও হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন। কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের নাসিমা, আয়শা, সাইফুল ও রেজিনা বলেন, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে গোঞ্জেরকে ফালা ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। এ বিষয়ে ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পক্ষেও কেউ কোন বক্তব্য দিতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা কিনা। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

খুলনায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে : নিহত ৪, আহত ১
সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে : নিহত ৪, আহত ১

খুলনায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে বালুবাহী একটি ট্রাক ডুমুরিয়াগামী একটি সিএনজিকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায়…

১ অক্টোবর থেকে ঢাবি’র ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে খুবিতে
শিক্ষা সারাদেশ

১ অক্টোবর থেকে ঢাবি’র ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে খুবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে আগামী ০১, ০২, ০৯, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ভর্তি…