টাইফয়েড প্রতিরোধে টিসিভি ক্যাম্পেইনে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে প্রথমবারের মতো পরিচালিত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনে দেশের ৪ কোটি ২৫ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই তথ্য জানিয়েছেন।…






