অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার-ই এর শেষ ষোলোয় জিতেছেন বায়েজিদ-রাতুলরা।
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে জয়ের ধারায় আছে বাংলাদেশ। ছবি: বাফুফে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে জিতেই চলেছে বাংলাদেশ। এবার শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছেন বায়েজিদ-রাতুলরা।
আজারবাইজানের বাকুতে বুধবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে বাংলাদেশ।
দিনের প্রথম ম্যাচে, শেষ বত্রিশের লড়াইয়েও পেনাল্টি শুট আউটে জিতে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় তারা।
সিশেলস ম্যাচের মতো সিঙ্গাপুরের বিপক্ষেও দলের একমাত্র গোলটি করেন রাতুল।
সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে তৃতীয় জয় পেল বাংলাদেশ।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর, ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল দল।
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

