গত দেড় দশকের অনিয়ম নিয়ে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সংসদে বলেন আইসিটি মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে গত দেড় দশকের অনিয়ম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানের ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়। স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ১৭ জন। দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এ ছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এটুআই প্রকল্পের ১৪ কর্মকর্তা ও কনসালট্যান্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এসব অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্তে আইসিটি বিভাগ সহযোগিতা করছে। অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দিয়ে বিভিন্ন প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকদের দায়িত্ব পরিবর্তন এবং কেনাকাটার কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশে চার মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৯ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জন। এর মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৯২৪, রবির ৫ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৬৫, বাংলালিংকের ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৭ এবং টেলিটকের ৬৯ লাখ ২৫ হাজার ৪৯০।
হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

