দাপুটে জয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।
একপেশে লড়াইয়ে কানাডাকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ছবি: প্রোকাবাডি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করলেন মিজানুর-নাসিররা। কানাডাকে উড়িয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শুরু করল বাংলাদেশ।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন সিঙ্গাপুরের বিপক্ষে ৪৮-২৮ ব্যবধানে জিতেছে কেনিয়া।
১৩ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে আছে নাইজেরিয়া, মালয়েশিয়ান, উগান্ডা, ইংল্যান্ড, তানজানিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আছে কেনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর।
বাংলাদেশ দলে আছেন আল আমিন, অমল রায়, দ্বীপ্যায়ন গোলদার, আরিফ রব্বানী, হাসিবুল হোসেন, ইব্রাহিম খলিল, জুলফিকার আকাশ, লিটন আলি, মিজানুর রহমান, নাসির উদ্দিন শরিফ, রোমান হোসেন, রোমান মিয়া, মনিরুল চৌধুরী ও রাজু শেখ।
মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার
ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

