ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে মঙ্গলবার (২৪ নভেম্বর) সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনের সময় নিজেই সাঁজোয়া যান চালিয়ে আট কিলোমিটার পথ অতিক্রম করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি সাইকেল চালিয়ে এর কার্যকারিতাও পরীক্ষা করেন তিনি।

সারা দেশে ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে এসব বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এসব সাইকেল পাবে।

মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে সাইকেলগুলো পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ছাত্রীদের শিক্ষায় উৎসাহ জোগাতে নেওয়া এ উদ্যোগের অংশ হিসেবে বাইসাইকেলগুলো বিতরণের প্রস্তুতি চলছে।

জাতীয়