লিউ হাইশিংয়ের এই সফরে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততাই বেশি গুরুত্ব পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে মন্ত্রী লিউ হাইশিং শ্রদ্ধা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাৎ করার কথা রয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিনদিনের সফরে ঢাকায় আসেন মঙ্গলবার রাতে।
বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান চীনা মন্ত্রী লিউ হাইশিং।
সিপিসি নেতা হিসাবে লিউ হাইশিংয়ের এই সফরে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততাই বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থাকার সময়ে গত এপ্রিলে চীন সফরে গিয়ে লিউ হাইশিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ
হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়
ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব
মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব

