ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডের চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডের চাকরি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম গ্রেডের ৫টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২৫ সালের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা আগেই আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না।

১. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার ১৩টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বা সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

(বিভাগ: নাক-কান-গলা ২টি, ব্লাড ব্যাংক ১টি, চর্ম ও যৌন ২টি, বহির্বিভাগ ও ইনডোর ৬টি, জরুরি বিভাগ ২টি)

২. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (প্যাথলজি) ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা: ডেন্টাল সার্জন ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) বা সমমানের ডিগ্রি এবং বিএমডিসির চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা ডিগ্রি।

৫. পদের নাম ও সংখ্যা: ভেটেরিনারি কর্মকর্তা ৬টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পশু চিকিৎসা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বয়সসীমা: ৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।

আবেদন ফি: নবম গ্রেডের সব পদের আবেদন ফি টেলিটক

সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

জাতীয়