“এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা জীবনে দেখিনি,” বলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে সাড়ে ৮টার দিকে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে অধ্যাপক সুকমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।
দেবাশীষ পাল বলেন, “এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা আমার জীবনে দেখিনি। এত সুন্দরভাবে আমরা আমাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছি। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, “আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার।
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।”
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

