দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’, পেল আনকাট ছাড়পত্র

দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’, পেল আনকাট ছাড়পত্র

‘গ্যাপ’ চলচ্চিত্রের পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দেশে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’। সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি মিলেছে।

‘গ্যাপ’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। শনিবার ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিচালক।

বান্নাহ বলেন, "বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করে একে কোনো রকম কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছে।"

‘গ্যাপ’ এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এআই ভিজুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি, জাহাঙ্গীর আলমসহ অনেকে।

বান্নাহ বলেন, "‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। আমরা যখন সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই, তখন অনেকেই বিষয়টিকে অসম্ভব ভেবেছিলেন। কিন্তু আমরা হাল ছাড়িনি। আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে আমরা প্রতিটি ফ্রেম নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো দৃশ্যকর্তন ছাড়াই ‘আনকাট’ ছাড়পত্র পাওয়া আমাদের জন্য এক বিশাল স্বীকৃতি"

তিনি জানিয়েছেন, চলচ্চিত্রের চিত্রনাট্য, অ্যানিমেশন, আবহসংগীত থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টসের একটি বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

‘গ্যাপ’ প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

ফলের আতঙ্ক: শিক্ষায় আনন্দ থাকবে তো?

এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে যাওয়া: রাজনৈতিক সংকটে গতিহীন অর্থনীতি

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

বিনোদন