পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর, ঘোর আপত্তি বিরোধীদের

ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের সঙ্গে সরকার গঠনের এমন একটি প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার চুক্তিতে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতেও রাজি আছেন জানিয়েছেন। তবে নেতানিয়াহুর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিরোধী জোটের একাধিক নেতা। খবর আলজাজিরার।

ইয়াইর লাপিদ, ইয়াইর গোলান ও জয়েন্ট লিস্টের ইউসুফ জাবারিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছেন।

আইজেনকট নিজেও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার দল ইয়াশার লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছে। প্রায় এক সপ্তাহ আগে মৌলিক বিষয়গুলো নিয়ে একটি প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। তবে এখনো লিকুদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে আইজেনকট শনিবার রাতেই নেতানিয়াহুকে তার দলকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। প্রস্তাবের বিষয়ে নেতানিয়াহু সত্যিই আন্তরিক হলে আলোচনায় বসে বিস্তারিত ঠিক করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা যাচাই করতে আইজেনকট এ আহ্বান জানিয়েছেন। তিনি দেখতে চান, নেতানিয়াহু সত্যিই সমঝোতার বিষয়ে আলোচনা করতে চান, নাকি রাজনৈতিক সময়ক্ষেপণের চেষ্টা করছেন।

জাতীয়